Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থী বহিষ্কার

হাবিপ্রবি প্রশাসন সংঘর্ষ, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে

আপডেট : ২২ মে ২০২৬, ০৭:৪৮ পিএম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষ, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় শহিদ আবরার ফাহাদ হলে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে। এ সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে ব্যাপক ভাঙচুর চালায়। সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষকদের উপরও হামলা চালানোর অভিযোগ রয়েছে।

ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে বলে জানায় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, অনৈতিক কার্যকলাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারি সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগে অভিযুক্ত তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

   

About

Popular Links

x