Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ খোলা থাকছে ব্যাংক, লেনদেন কতক্ষণ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংক খোলা রয়েছে আজ

আপডেট : ২৩ মে ২০২৬, ১০:২২ এএম

ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী শনিবার (২৩ মে) ঈদের ছুটি শুরুর আগে দেশের সব তফসিলি ব্যাংক খোলা রয়েছে।  

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনি ও রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা নিয়মিত লেনদেন করতে পারবেন। 

এছাড়া আনুষঙ্গিক কাজের জন্য বিকেল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং পোশাক খাতের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার সুবিধার্থে নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংক খোলা থাকবে। 

এছাড়া, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথে সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটির মধ্যেও (ঈদের দিন বাদে) সীমিত পরিসরে আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছুটির সময় দায়িত্ব পালন করার কারণে অতিরিক্ত ভাতাও পাবেন কর্মকর্তা-কর্মচারীরা। 

   

About

Popular Links

x