Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের আমন্ত্রণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালো ভারত সরকার।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এই আমন্ত্রণের চিঠি পেয়েছে বাংলাদেশ এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।”

নয়া দিল্লিতে অষ্টাদশ সম্মেলন শুরু হবে ১২ সেপ্টেম্বর। ১১ সদস্য দেশের ব্রিকস শীর্ষ সম্মেলনে বাইরের বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানাতে পারে আয়োজক দেশ।

এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরের সূত্র ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।

   

About

Popular Links

x