Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ২৪ লাখেরও বেশি

ঈদ যাত্রায় সেতুর দুই পাশ দিয়ে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপারের ব্যবস্থা করা হয়েছে

আপডেট : ২৩ মে ২০২৬, ০২:৫৯ পিএম

ঈদ যাত্রার আগেই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চাপে বেড়েছে যানবাহনের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৩৪,৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে। ফলে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৪শ টাকা।   

শনিবার(২৩ মে) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয় এ তথ্য নিশ্চিত করেন।   

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপরে ৩২,৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮,৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৬,১০৭ টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।  

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদ যাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটার সাইকেল পারাপার হবে।” 

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে।

   

About

Popular Links

x