Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ ভাই 

খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:০৭ পিএম

সাতক্ষীরার তালায় একটি কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত হয়েছেন। সম্পর্কে  তারা চাচাতো ভাই। 

মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন- তালা উপজেলার প্রসাদপুর গ্রামের মহদী ফকির (১৮) এবং একই গ্রামের নাসিম ফকির (৩৪)। তাদের মধ্যে নাসিম ফকির ঘটনাস্থলেই মারা যান এবং মহদী ফকির খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মহদী ফকিরকে সঙ্গে নিয়ে নাসিম ফকির মোটরসাইকেলযোগে চুকনগরের উদ্দেশ্যে রওনা হন। তারা বাগদা চিংড়ির পোনা কেনার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে তেঁতুলিয়া বাজারের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাসিম ফকিরের মৃত্যু হয়। 

পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নাসিম ফকিরের মরদেহ উদ্ধার করে তালা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক ও সহকারী (হেলপার) পালিয়ে যায়। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

নিহতদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, বলে জানান তিনি। 

   

About

Popular Links

x