Friday, July 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

যমুনা সেতুতে টোল আদায় ১৪ কোটি ১৬ লাখ

ঈদযাত্রার ৪ দিনে ১ লাখ ৯৫ হাজার যানবাহন পারাপার হয়েছে

আপডেট : ২৮ মে ২০২৬, ০৮:৪১ পিএম

এবার ভোগান্তি ও দীর্ঘ যানজটে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু দিয়ে ঈদযাত্রা শেষ হয়েছে। ঈদযাত্রায় চার দিনে যমুনা সেতু দিয়ে ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এর ফলে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯শ টাকা। এর মধ্যে গত মঙ্গলবার সেতুর উপর দিয়ে সব চেয়ে বেশি যানবাহন পারাপার হয়।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রার প্রথম দিন গত রবিবার সেতুর উপর দিয়ে ৩৯,৯১৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১শ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২২,১১২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৭,৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।

গত সোমবার সেতুর উপরে ৫৩,২৪৬টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২,১৮৬টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭শ  টাকা। অপরদিকে ঢাকাগামী ২১,০৬০টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫শ টাকা।

গত মঙ্গলবার সেতুর উপর দিয়ে ৫৬,২৩৯টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩৬,৪২৬টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ২১ লাখ ৪ হাজার ২শ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৯,৮১৩টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৬১ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা।

আগের আগের দিন বুধবার সেতুর উপরে ৪৫,৮৮৯টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২,৯০৭ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১২,৯৮২টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ১১ লাখ ৬ হাজার ৯শ টাকা।

ঈদযাত্রার শেষ দিনে গতকাল বুধবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে তীব্র যানজটে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে ২০ ঘণ্টা পর যানবাহন স্বাভাবিক হয়।  যানজট নিরসনে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে। 

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হয়। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটারসাইকেল পারাপার হয়। ফিরতি পথেও আমাদের একই প্রস্ততি থাকবে।”

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে।

   

About

Popular Links

x