Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়েছে বসতঘর

লাকড়ির চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তার  

 

আপডেট : ০২ জুন ২০২৬, ০২:০৩ পিএম

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়েছে অন্তত ১০ বসতঘর। 

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে নয়টার দিকে হালিশহরের আই ব্লকের চার নম্বর লেইনে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বলেন, “ সকাল ১০টার দিকে আগুনে লাগার খবর আসে। এরপর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।”

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০-১২টি বসতঘর পুড়ে গেছে। বাসাগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে।  

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোনেম বলেন, “লাকড়ির চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুনে ১০ থেকে ১২টি সেমিপাকা ও কাঁচা বসত ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।” 

তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

   

About

Popular Links

x