ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা বাথুলি এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয় স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল আমিন খান জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা তিনজনকে আহত অবস্থায় পেয়েছি।
পরে বেলা ২ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।



