Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার

খরগোশের বাচ্চা দেখানোর কথা বলে শিশুটিকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

ঢাকার সাভারে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিউল হাসান ওরফে রকি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (৬ জুন) সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার বিকেলের দিকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার রবিউল হাসান ওরফে রকি (১৯) সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় একটি বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকার সেদরাবাদ এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিশু ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলের দিকে খরগোশের বাচ্চা দেখানোর কথা বলে শিশুটিকে একটি ঝোঁপের দিকে নিয়ে যায় অভিযুক্ত যুবক। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির সমবয়সী আরেক শিশু দেখতে পেয়ে বাড়ি গিয়ে তার বাবা-মাকে ডেকে আনে। এ সময় ওই যুবক পালিয়ে যায়। গতকাল ওই যুবক ফের ওই ঝোপের পাশের মাঠে এলে শিশুটি তাকে দেখে চিনতে পেরে পরিবারকে জানায়। এ সময় আশপাশে থাকা লোকজন তাকে আটকে পুলিশের হাতে তুলে দেয়। রাতে শিশুর বাবা মামলা করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, “এ ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।“

   

About

Popular Links

x