Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

আদ-দ্বীনের আর্থিক সহায়তা সম্পর্কে জানেন না যমজ শিশু হারানো পিতা

আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষ। 

তবে, আর্থিক সহায়তার বিষয়ে যমজ সন্তান হারানো পিতা মোহাম্মদ হাসান সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে টাকার পরিমাণ সম্পর্কে তাকে এখনো কিছু জানানো হয়নি। 

রবিবার (৭ জুন) ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী এবং শিশুদের পরিবারের আইনজীবী শিশির মনির সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

আইনজীবী শিশির মনির জানান, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। 

তিনি বলেন, “ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ উভয়পক্ষই এতে সম্মত হয়েছে। ইতোমধ্যে এর অংশ পরিশোধ করা হয়েছে।” যে পরিবারটি যমজ সন্তান হারিয়েছে, তারা ক্ষতিপূরণ হিসেবে ৮০ লাখ টাকার বেশি পাবে বলে জানান এই আইনজীবী। 

গত ২৭ মে ভোরে মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েকঘণ্টার ব্যবধানে পর্যবেক্ষণে থাকা ৬ নবজাতকের মৃত্যু হয়। 

এ ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি। 

   

About

Popular Links

x