Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সামনে প্রকাশ্যে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রবিবার (৭ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে লোকমান (৪৫) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে তার হাত ও পায়ে দুটি গুলি লাগে। 

ঘটনার পর আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, তার হাত ও পায়ে দুটি গুলি লেগেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার। 

ওসি বলেন, “তিনটি বাইকে করে ৬ জন ব্যক্তি ব্যাংকের সামনে এসে লোকমান নামে ওই যুবককে গুলি করে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল বলেছেন ভুক্তভোগী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।” 

পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ। 

জড়িতদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহের কাজ চলছে বলে জানান ওসি। 

   

About

Popular Links

x