Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীর উপদেষ্টা: আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, নির্ধারিত হবে আদালতে

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিং চলাকালে এসব কথা বলেন তিনি

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:০১ পিএম

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, “আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল।” 

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিং চলাকালে এসব কথা বলেন তিনি।  

বর্তমানে আওয়ামী লীগের এমন কোনো সক্ষমতা বা নৈতিক সাহস আছে কিনা তা নিয়েও কথা বলেন তিনি। 

তিনি বলেন, “এই দল যদি মাঠে কোনও কর্মসূচি নিয়ে নামতে চায়, সেটা আইন ভঙ্গকারী কার্যক্রম হবে। সরকার সেটার ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। তারা প্রতীকী কারণে হয়তো মাঠে আছেন, বলছেন অনেক কিছু করে ফেলবেন।”

তার ভাষ্য, অতীতের কর্মকাণ্ডের কারণে দলটির পক্ষে জনসমক্ষে শক্ত অবস্থান নেওয়া সহজ হবে না।

আওয়ামী লীগকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “কিছু লুটপাটকারী, মাফিয়া ও চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না।” 

তিনি আরো বলেন, “আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। আদালতের এখতিয়ার অনুযায়ী যে সিদ্ধান্ত আসবে, সরকার সেটিই মেনে নেবে।”

   

About

Popular Links

x