Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

নওগাঁয় পুশ ইন চেষ্টা ব্যর্থ, নয়জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

নওগাঁ সাপাহার সীমান্ত এলাকায় নারী পুরুষ এবং শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। 

বুধবার দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা তাদেরকে দেশে ফিরিয়ে নেয় বলে জানান তিনি।

এর আগে একইদিন ভোর চারটার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার উত্তর পাতাড়ি এলাকা দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। দীর্ঘ ২১ ঘণ্টা যাবত এই চেষ্টা অব্যাহত রাখে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে কড়া অবস্থান নেয় বিজিবি সদস্যরা।  

উত্তর পাতাড়ি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, “আমরা পুশইনের সংবাদ পাওয়ার পর গ্রামের সবাই এখানে চলে আসি। বিজিবি সদস্যদের সঙ্গে আমরাও পাহারায় নিয়োজিত থাকি। বিজিবি সদস্যরা দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করেছে। তারা কোনভাবেই তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়নি।”

নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “খবর পাওয়ার পর ওই স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয় এবং বিজিবি সদস্যরা কড়া পাহারায় নিয়োজিত ছিলো। রাত একটার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেন। এরপর রাতের আঁধারে তারা পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভারতে ফিরিয়ে নিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। ভোরের আলো ফোটার পর ওই স্থানে আর কাউকে দেখা যাচ্ছে না। সীমান্তের ওই এলাকাতে বিজিবির টহল জোরদার রয়েছে।”

 

   

About

Popular Links

x