Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

সারাদেশে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস, গরম কমবে

বৃষ্টির প্রভাবে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে

আপডেট : ২৯ জুন ২০২৬, ১২:৪৯ পিএম

ঢাকাসহ দেশের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির প্রভাবে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে. রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদী অববাহিকায় বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। সেইসঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা মধ্যে রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

   

About

Popular Links

x