Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেত্রকোনা সীমান্তে মিললো ৬০ মিলিমিটারের মর্টার শেল, নিরাপত্তা জোরদার

মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তা নেওয়া হচ্ছে

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তা নেওয়া হচ্ছে।

শনিবার ( জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে সীমান্তবর্তী একটি নালায় মাছ ধরতে গিয়ে কয়েকজন স্থানীয় শিশু কাদার নিচে মর্টার শেলটি দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে বিজিবিকে জানানো হয়।

৩১ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপুর উপজেলার ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৯৫/১০ এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৬০ মিলিমিটার আকারের অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী (৩০) শিশুদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে নালা থেকে মর্টার শেলটি উদ্ধার করে নিজের বাড়ির পাশে নিরাপদ স্থানে রাখেন এবং সঙ্গে সঙ্গে ভবানীপুর বিওপিকে খবর দেন।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি শনাক্ত করে। নিরাপত্তার স্বার্থে সেটিকে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দলের সঙ্গে সমন্বয় করে মর্টার শেলটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে শেলটি ধ্বংস করার পর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

   

About

Popular Links

x