ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য “এনএস-১” পরীক্ষা সরকারি হাসপাতালে বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রবিবার (৫ জুলাই) মন্ত্রণালয়টির স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য “এনএস১” পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সারাদেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়।



