Wednesday, July 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাহাড় ধসে চট্টগ্রামে ২ শিশুর মৃত্যু

বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকা এখনো জলাবদ্ধ রয়েছে 

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম

চট্টগ্রামে টানা ভারী বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (৮ জুলাই) সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর ছিন্নমূল এলাকায় এবং নগরীর পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় এ ঘটনা ঘটে। 

টানা অতি ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকার সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে এবং নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম (ইউএনও) জানান, জঙ্গল ছলিমপুরে মারা যাওয়া ১০ মাসের শিশুটির নাম আশরাফুল ইসলাম, সে ওই এলাকার মঈনউদ্দিনের ছেলে। পাহাড়ধসে চাপা পড়ে শিশুদের মৃত্যু হয়। দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আর নগরীর চশমা হিলে মারা যাওয়া মেয়েটির নাম সামিয়া, বয়স ১২ বছর।

ইউএনও বলেন, “পাহাড়ধসের আশঙ্কায় উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। তবুও অনেক বাসিন্দা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে গেছেন।”  

তিনি আরও বলেন, “আজ সকালে জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের ৬ নম্বর সমাজে পাহাড়ধসের ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে যান। নিহত শিশুর মায়ের চিকিৎসার জন্য ২৫,০০০ টাকা দেওয়া হয়।”

   

About

Popular Links

x