Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের উপর ভেঙে পড়লো গাছ

প্রবল বৃষ্টি ও বাতাসের তীব্রতায় গাছ উপড়ে গিয়ে বাসটির উপর পড়ে দুমড়ে মুচড়ে দেয়

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর পড়ে। এতে দুমড়ে মুচড়ে গিয়ে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। 

রবিবার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় ভারী বর্ষণ ও দমকা হাওয়ার ফলে গাছ উপড়ে যাওয়ার ঘটনাটি ঘটে। তবে শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী কেউ আহত হননি। 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, প্রবল বৃষ্টি ও বাতাসের তীব্রতার কারণে মুহূর্তের মধ্যেই গাছটি ভেঙে পড়ে। সৌভাগ্যবশত বাসটিতে তখন কোনো যাত্রী ছিলেন না। আশপাশে অবস্থানরত শিক্ষার্থীরাও নিরাপদে সরে যেতে সক্ষম হন।

‎ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গাছের ডালপালা অপসারণের কাজ শুরু করা হয়। ‎

পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক সংবাদমাধ্যমকে বলেন, “সকালে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর একটা বড় গাছ ভেঙে পড়ে। শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হতে পারে।”

‎তিনি আরও বলেন, “ক্যাম্পাসে অনেকগুলো গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই গাছ যদি শিক্ষার্থীদের উপর পড়ত, তাহলে হতাহতের আশঙ্কা দেখা দিত। তাই প্রশাসনের উচিত এই গাছগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা।”

   

About

Popular Links

x