Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

দিনভর বৃষ্টিতে কার্যত অচল ঢাকা 

জরুরি কাজে বের হওয়া মানুষরা পড়েছে সবচেয়ে বেশি দুর্ভোগে

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঘটনায় মৃত্যু সংখ্যা বাড়তেই আছে। তবে, শুধু চট্টগ্রাম নয় এবার ঢাকাও রাত-দিন টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে। 

রবিবার (১২ জুলাই) রাজধানীর ঢাকার প্রায় সবখানেই বৃষ্টির পানি দিয়ে ভরা। জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছিল শহরটি। দিনভর বৃষ্টি শেষে বিকেলের দিকে বৃষ্টি কমলেও পানির নিচেই ছিল রাজধানী ঢাকা। 

টানা বর্ষণে সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী কার্যত ডুবে গেছে পানির নিচে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। 

রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারাও ছিল বৃষ্টিতে মুখর। বিরতিহীন এই বৃষ্টিতে মোহাম্মদপুরের একাংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটমুখী নতুন সড়ক, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকার বংশাল ও নাজিমউদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, কালশী, হাতিরঝিলের একাংশ, গুলশান লেকপাড়, কালাচাঁদপুর এবং বারিধারার সংযোগ সড়কসহ রাজধানীর অসংখ্য সড়ক ও অলিগলিতে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। 

জলাবদ্ধতার পানিতে অনেক বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল বিকল হয়ে পড়েছে রাস্তায়। কয়েকটি এলাকায় সিএনজি ও গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় চালকদের ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। রিকশা ও ভ্যানচালকরাও পড়েছেন ভোগান্তিতে। অনেক দোকানপাটে পানি ঢুকে মালামাল নষ্টের শঙ্কায় ব্যবসায়ীরা তড়িঘড়ি করে জিনিসপত্র উঁচু জায়গায় সরিয়ে রেখেছেন। 

মিরপুর এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী আরিফুল ইসলাম বলেন, ‘‘সকালে অফিসে বের হয়ে মনে হয়েছে রাস্তা নয়, যেন খাল পার হচ্ছেন। কোথায় ম্যানহোল আছে, কোথায় গর্ত আছে কিছুই বোঝার উপায় ছিল না। কাপড়, জুতা সব ভিজে গেছে। প্রতিবার বর্ষায় একই কষ্ট ভোগ করতে হচ্ছে।’’

 

   

About

Popular Links

x