Monday, July 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

সকাল সাড়ে ৯টা থেকে এ কর্মসূচি চলছে 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কিশোর জিহাদ মিয়া (১৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

 রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় এলাকায় এ কর্মসূচি চলছে বলে জানা গেছে।

গত ১০ জুলাই উপজেলার কুট্টাপাড়া গ্রামের কিশোর জিহাদ মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সরাইল থানার ওসি খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন বলে জানা গেছে। 

 

   

About

Popular Links

x