Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উত্তর কোরিয়া আর বাংলাদেশের অবস্থান একই

মঙ্গলবার (২১ জুলাই) পাসপোর্টের এই আন্তর্জাতিক র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১১:১৮ এএম

লন্ডনভিত্তিক বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলির পাসেপোর্ট সূচকে  ৯৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্ট এখন একই অবস্থান আছে। 

মঙ্গলবার (২১ জুলাই) পাসপোর্টের এই আন্তর্জাতিক র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। 

র‌্যাঙ্কিং অনুযায়ী, গত বছরের চেয়ে তিন ধাপ এগোলেও বাংলাদেশের নিচে আছে কেবল নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান।

এখন বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ বা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান। কোনো একটি দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই কতটি দেশে ভ্রমণ করতে পারেন, অথবা কোন কোন দেশে পৌঁছে (ভিসা অন অ্যারাইভাল) ভিসা সুবিধা পান তার ভিত্তিতে এই বৈশ্বিক র‌্যাঙ্কিং তৈরি করে হেনলি পাসপোর্ট ইনডেক্স।

২০২৬ সালের এই সূচকে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সূচকটি তৈরিতে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) টিম্যাটিক ডেটাবেজের তথ্য ব্যবহার করা হয়েছে।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে মালদ্বীপের পাসপোর্ট। ৫২তম অবস্থানে থাকা মালদ্বীপের নাগরিকরা ৯৩টি গন্তব্যে আগাম ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান। ভারতের অবস্থান ৮১তম। দেশটির নাগরিকরা ৫৫টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই বা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান। এরপর ৯৪তম অবস্থানে আছে শ্রীলঙ্কা, দেশটির নাগরিকরা ৩৯টি গন্তব্যে এ সুবিধা পান। বাংলাদেশের পরেই রয়েছে নেপাল, যার অবস্থান ৯৮তম। পাকিস্তানের অবস্থান ১০১তম।

অন্যদিকে, দক্ষিণ এশিয়া ও বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে, এই দেশগুলোর নাগরিকরা ১৮৮টি গন্তব্যে ভিসামুক্ত সুবিধা পান। এছাড়া ১৮৭টি গন্তব্য নিয়ে সুইডেন তালিকার তৃতীয় স্থানে আছে।

   

About

Popular Links

x