Friday, July 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

এ দুর্ঘটনায় আরও অন্তত ১৭ জন জন আহত হয়েছেন

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১০:০৮ এএম

টাঙ্গাইলের মধুপুরের বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১৭ জন জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, ঢাকা থেকে ছেড়া আসা ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারগঞ্জের দিকে যাচ্ছিলো৷ এসময় বাসটি মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সাথে সংর্ঘষ হয়। এতে ঘটনালেই শিশুসহ তিন জন নিহত হয়। আহত হয় অন্তত ১৬-১৭ জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।   

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী বলেন, “খবর পেয়ে নিহতদের উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করি৷” 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বলেন, “নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”

   

About

Popular Links

x