Sunday, August 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

রেললাইনের পাশে পড়েছিলো ‘নিখোঁজ’ শিশুটির মরদেহ 

শিশুটির মাথার বাম দিকে ইটের বস্তার মতো ভারী কিছু দিয়ে থেঁতলানো ছিল

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০১:৩০ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রেললাইনের পাশ থেকে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের কাছ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, শিশুটির মাথার বাম দিকে ইটের বস্তার মতো ভারী কিছু দিয়ে থেঁতলানো ছিল। নগরকান্দা থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শিশুটির স্বজন  মিজানুর রহমান জানান, শনিবার বিকেল ৫ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় শিশুটি। এরপর থেকে নিখোঁজ ছিল সে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে রেললাইনের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। 

তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

   

About

Popular Links

x