Monday, October 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা মেডিকেলের শৌচাগারে পাওয়া গেলো তরুণীর ঝুলন্ত মরদেহ

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ পাওয়া যায়

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পিএম

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শৌচাগার থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমে ওই নারীর মরদেহ পাওয়া যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সকালে বাথরুম পরিষ্কার করতে গিয়ে পানির পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পান পরিচ্ছন্নতাকর্মীরা। 

পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা শাহবাগ থানা পুলিশকে খবর দেয়।

মো. সেলিম জানান, সকাল সাড়ে দশটার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা বাথরুম পরিষ্কার করতে গিয়ে ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমের পানির পাইপের সাথে ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পায়।

নিহতের হাত কাটা ছিল, যার কারণে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায় বলেও জানান তিনি।

   

About

Popular Links

x