Tuesday, August 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভোর রাতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের এ দুর্ঘটনায় আহত দুইজনকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১১:৪৯ এএম

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর রাতে উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক হলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে মো. মজনু মিয়া।

পুলিশ জানায়, উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পিকআপ ভ্যানে আটকে পড়া চালক ও দুই যাত্রীকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালককে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) এলাহী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মালঞ্চ এক্সপ্রেস বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

   

About

Popular Links

x