Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

৫ আগস্ট ছুটি ঘোষণা নোয়াবের

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এদিন সরকারি ছুটি

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (৩ আগস্ট) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্রের অফিস ছুটি থাকবে।

তবে এই ছুটির সময়ও নোয়াব সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সারাদেশে সরকারি ছুটি থাকবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

   

About

Popular Links

x