Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিএমপির ১ দিনের অভিযানে গ্রেপ্তার ৪১৮

একই সময়ে বিভিন্ন অভিযোগে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১২:১৯ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় (একদিনে) ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৩ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৪২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৭ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৫ জন, গুলশান বিভাগ থেকে ৩০ জন ও উত্তরা বিভাগ থেকে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪,৪৩৯ পিস ইয়াবা, এক কেজি ১১০ গ্রাম গাঁজা, দুটি কাঁধের ব্যাগ, তিনটি ওয়াকিটকি, দুটি চার্জার, একটি মাইক্রোবাস, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, ৩টি তাসের বান্ডিল, দুটি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং নগদ ২৪,৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে। 

এছাড়া অভিযান চলাকালে দুজন ভিকটিমকে উদ্ধার করেছে ডিএমপি। 

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধবিরোধী অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদক উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। 

   

About

Popular Links

x