Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা ২ ঘণ্টা যানজট

যানজট পৌঁছে যায় মেঘনা টোল প্লাজা পর্যন্ত

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উল্টোপথে আসা গাড়ির কারণে প্রায় আড়াই ঘণ্টা আটকে ছিল যানবাহন। 

বুধবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজট দেখা দেয়। তবে গাড়ির জট কমিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

জানা গেছে, সকালে মদনপুর ইপিলিয়ানের সামনে উল্টো পথে গাড়ি ঢুকে যাওয়ার কারণে চার লাইন হয়ে যাওয়া তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে যানজট পৌঁছে যায় মেঘনা টোল প্লাজা পর্যন্ত।

এদিকে, দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর ইপিলিয়ানের সামনে উল্টোপথে গাড়ি আসায় যানজট সৃষ্টি হয়। 
হাইওয়ে পুলিশের একাধিক টিমের চেষ্টায় ১০টার দিকে মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে আসে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

   

About

Popular Links

x