Sunday, October 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চার্চ থেকে ৭০ কেজির পিতলের ঘণ্টা চুরির ঘটনায় গ্রেপ্তার ২

মোহাম্মদপুরের সেন্ট পল চর্চের ঘণ্টা চুরিতে অভিযুক্তরা ধরা পড়লো সিসি ক্যামেরায়

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন তুহিন ও বাদশা।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ ।  

ওসি আব্দুল হামিদ জানান, গির্জার ঘণ্টা চুরির ঘটনায় চোরেরা রিকশায় করে ঘণ্টাটি নিয়ে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজে তাদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে এ ঘটনায় তুহিন ও বাদশাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের আগে একই ক্যামেরার ফুটেজের সহায়তায় চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি পরিত্যক্ত অবস্থায় অক্ষত উদ্ধার করা হয়। 

   

About

Popular Links

x