Thursday, August 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

অবশেষে চালু হলো এলএনজি টার্মিনাল, গ্যাস সংকট কাটার আশা

এলএনজি টার্মিনাল থেকে ১১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১১:৪৫ এএম

প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৩টা ১০ মিনিট থেকে শুরু হয় এর কার্যক্রম। 

জানা গেছে, এলএনজি টার্মিনাল থেকে ১১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর ফলে জাতীয় গ্রিডে মোট এলএনজি সররাহ বেড়ে দাঁড়িয়েছে ৬৬২ এমএমএসসিএফডি। 

আগামী চার-পাঁচ দিনের মধ্যে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু করতে পারে। ফলে সারাদেশে গ্যাস সরবরাহ পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশাপ্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
এতে বাসাবাড়ি ও শিল্পকারখানার সংকট কাটবে বলে মনে করছেন তারা।

   

About

Popular Links

x