Thursday, August 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাফর ইকবাল, সাবেক ঢাবি ভিসিসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

এবারই প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হলেন অধ্যাপক ড. জাফর ইকবাল

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম

জুলাই ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক ড. জাফর ইকবালসহ ৮ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।  

জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়। 

সংবাদমাধ্যমকে তিনি জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল, শিক্ষক কে এম জামাল উদ্দিন, ড. জাফর ইকবাল, ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ।

যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। 

   

About

Popular Links

x