নারায়ণগঞ্জ আদালতের আইন কর্মকর্তা পদে থাকা জামায়াতপন্থী সাত জন আইনজীবী পদত্যাগ করেছেন। সরকারের নানা সিদ্ধান্তের বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করে এ পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগকারীরা হলেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন ও অ্যাডভোকেট গোলাম সারোয়ার, সহকারী গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া ও অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তার হোসেন ও অ্যাডভোকেট মাসুদুর রহমান। তারা সকলে জামায়াত-সমর্থিত সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সঙ্গে সম্পৃক্ত।
পদত্যাগের কারণ উল্লেখ করে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তার হোসেন বলেন, ‘সরকারের জুলাই সনদ বাস্তবায়নে অনীহা, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হওয়ার আশঙ্কা এবং আরো কয়েকটি নীতিগত বিষয়ে আমাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। সে কারণেই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বলেন, ‘আইনজীবীরা পদত্যাগপত্র দিয়েছেন। আমরা সেটা গ্রহণ করেছি।



