Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাস্তা পারাপারের সময় সহপাঠীর মৃত্যু, ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ

সকাল থেকেই গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম

গাজীপুরের টঙ্গী উপজেলায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রবিবার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এদের অধিকাংশই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী।

জানা গেছে, শনিবার রাতে মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আরাফাত। কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। 

এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকেই গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করতে দেখা যায় শিক্ষার্থীদের। ব্যানার ও স্লোগানের মাধ্যমে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে হাজার হাজার যানবাহন ও যাত্রীরা বিপাকে পড়েছেন। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

   

About

Popular Links

x