Tuesday, August 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

মহাসড়কে ওভারটেক করতে যেয়ে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১১:৩৫ এএম

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুসময় যান চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের। ওভারটেক করার সময় আল আরাফাহ বাস ও বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়লে তাৎক্ষণিকভাবে তিন জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান,আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

   

About

Popular Links

x