Tuesday, August 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাম বাড়লো মিল্কভিটা দুধের, লিটারে কত

গত ৫ আগস্ট থেকে এই মূল্য কার্যকর হয়েছে

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) প্রতি লিটার দুধের দাম ১০ টাকা বেড়েছে। 

নতুন দাম অনুযায়ী, স্ট্যান্ডার্ড তরল দুধ ১ লিটার প্যাকেট ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১০ টাকা, স্ট্যান্ডার্ড তরল দুধ ৫০০ মিলিলিটার প্যাকেটের দাম ৫৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা। টোনড মিল্ক ৫০০ মিলিলিটার প্যাকেটের দাম ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫ টাকা।

গত ৫ আগস্ট থেকে এই মূল্য কার্যকর হয়।

কাঁচা তরল দুধ, জ্বালানি ব্যয় ও উৎপাদন উপকরণের মূল্য বৃদ্ধির কারণে মিল্কভিটা স্ট্যান্ডার্ড তরল দুধ ও টোনড মিল্কের বিক্রয় মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল জানান, প্রতি লিটার দুধের উৎপাদন ব্যয় ১১ থেকে সাড়ে ১১ টাকা বেড়েছে। সেই খরচ হিসাব করে প্রতিষ্ঠানকে লাভজনক কিংবা অন্তত সমান সমান রাখার স্বার্থে দুধের দাম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x