Wednesday, August 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

বরিশালে আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশের প্রধান ফটকের সামনে বোমার বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দ হয়ে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে থাকা সাধারণ মানুষের মধ্যে।

আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

 

 

   

About

Popular Links

x