Wednesday, August 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ২০তম গ্রেডে নিয়োগ দেবে

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০১:৩৪ পিএম

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন ঢাকা কর অঞ্চল-২০ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৪৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. প্রধান সহকারী

পদসংখ্যা: ১০

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৪. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৬

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৫. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৯

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৯

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ৯

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন শুরু: ১৬ আগস্ট ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা

   

About

Popular Links

x