Wednesday, August 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

শপিংমল-দোকানপাট বন্ধের সময় বদল, নতুন নির্দেশনা সরকারের

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:৩৪ পিএম

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা কমিয়ে দিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রাত ৮টার মধ্যেই বন্ধ করতে হবে সব ধরনের বিপণিবিতান।

বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

স্মারক অনুযায়ী, ১২ আগস্ট থেকেই শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন জারি করা নির্দেশনায় রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল নতুন নির্দেশনার মাধ্যমে সেই সময় এক ঘণ্টা কমিয়ে আনা হলো।

একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

স্মারকে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই একই সময়সীমা প্রযোজ্য হবে এসব আয়োজনও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা স্মারকে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x