কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১৫ আগস্টকে ঘিরে খিচুড়ি রান্নার সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) তাদের আদালতে প্রেরণ করা হয়।
এরআগে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার সময় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা পবন স্থানীয় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সহ-সভাপতি।
তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পুলিশ জানায়, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতন দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে তারা নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। পরে ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
স্থানীয় কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম বলেন, “১৫ আগস্ট সংগঠিত হওয়ার জন্য রাতে কালো বাতি জ্বালানোর পরিকল্পনা ছিল তাদের।
ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে তারা সংঘটিত হয়েছিল বলে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।



