Saturday, August 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

দীনেশ ত্রিবেদী: ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গভীরভাবে জড়িত 

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বারিধারায় ভারতীয় হাইকমিশনে তিনি এ কথা বলেন

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৪:১১ পিএম

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘‘ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে।’’ 

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

লিখিত বক্তব্যে দীনেশ ত্রিবেদী বলেন, ‘‘অভিন্ন ইতিহাসের এই সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্ব ক্রমেই বিকশিত হচ্ছে। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের অংশীদারত্ব এগিয়ে নিয়ে যাচ্ছি।’’ 

তিনি বলেন, ‘‘আমরা স্বীকার করি, অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ওপর প্রতিষ্ঠিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন। ভবিষ্যতের দিকে তাকিয়ে আসুন, ভারতের অব্যাহত অগ্রগতি, ঐক্য ও সমৃদ্ধির প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। একইসঙ্গে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে হাতে হাত রেখে কাজ করে ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের অসাধারণ বন্ধনকে আরও শক্তিশালী করে তুলি।’’ 

ত্রিবেদী আরও বলেন, ‘‘আমার বিশ্বাস, সমাজের এই অংশগ্রহণ এবং সরকারের সহযোগিতায় গ্রামের পর গ্রামে, শহরে শহরে, ভারতের প্রতিটি ঘরে বসবাসকারী সকল মানুষ সুস্থ, সুখী ও সমৃদ্ধ হয়ে উঠবে।’’ 

স্বাধীন ভারতকে একটি বিকশিত ভারত-এ রূপান্তরিত করার জাতীয় স্বাধীনতা সংকল্পে নিজেদের উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

   

About

Popular Links

x