Monday, August 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

মহিলা পরিষদ: সাত মাসে ৩৪১ নারী ও কন্যাশিশু হত্যার শিকার

সহিংসতা, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি এ তথ্য তুলে ধরে 

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম

চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ২৫৮ জন নারী এবং ৮৩টি কন্যাশিশু হত্যার শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

রবিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি এ তথ্য তুলে ধরে। 

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘‘দেশের ১৪টি সংবাদপত্রের প্রতিবেদন থেকে তারা এ তথ্য সংকলন করেছেন। এই সাত মাসে যে ৩৪১ নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছে, তার মধ্যে ৬৩টি ঘটনা ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যার সঙ্গে সম্পর্কিত।’’ 

তিনি আরও বলেন, “অন্যান্য হত্যাকাণ্ডের পেছনে জমিজমা, মামলা-মোকদ্দমা ও পারিবারিক বিরোধসহ বিভিন্ন কারণ রয়েছে। দেশের সব সংবাদমাধ্যমের তথ্য পাওয়া গেলে নারীর প্রতি সহিংসতার প্রকৃত চিত্র আরও ভয়াবহ হতে পারে।” 

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘‘জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১ হাজার ৬৬৭ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এ সময়ে ২৯১ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন।’’ 

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা টগরসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। 

   

About

Popular Links

x