Monday, August 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সোমবার (১৭ আগস্ট) এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল বাছিদ

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম

জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নতুন একটি মামলায় ট্রাইব্যুনালের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল বাছিদ। 

শুনানিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থান ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো বা অন্যান্য অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য দেন সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা।

জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার আছেন মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। অন্য মামলায় গ্রেপ্তার আছেন শ্যামল দত্ত। এই তিন সাংবাদিকদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় উসকানি দেওয়ার অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ।

এ কারণে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট বা হাজিরা করার নির্দেশ চাওয়া হয়।

শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে এবং তাদের হাজির করার নির্দেশ দেয়।

   

About

Popular Links

x