Monday, August 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম: ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯১৫

এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮১৬ শিশুর 

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম

হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়তেই আছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৮১ এবং গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৭৮ জন। 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫০ এবং গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০ জন। 

গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৫ হাজার ৩৮৭ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ২০ হাজার ৯১৩ জন। 

এ নিয়ে চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮১৬ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯১৫ শিশু মারা গেছে। 

   

About

Popular Links

x