Sunday, August 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৫ জন

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৫ জন।

রবিবার (১৬ আগস্ট) এক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩ জন মারা গেছেন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ৭০ জন মারা গেছেন। তাদের মধ্যে ৪৩ জন নারী আর ২৭ জন পুরুষ। 

আর চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে।

   

About

Popular Links

x