Sunday, August 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিনামূল্যে ভারতের আইটেক কোর্সে ভর্তির সুযোগ

বাংলাদেশসহ বিভিন্ন দেশের পেশাজীবীদের জন্য রয়েছে নানা কোর্স 

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম

ভারত সরকারের আইটেক (ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) প্রোগ্রামে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পেশাজীবীদের জন্য নানা কোর্স রয়েছে। সম্পূর্ণ অর্থায়িত স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কোর্সে আবেদন চলছে। এসব কোর্সের আওতায় তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, পরিবেশ, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠান ও কোর্সভেদে প্রশিক্ষণের মেয়াদ ভিন্ন ভিন্ন। ২০২৬ সালের আগস্ট থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে কোর্সগুলো।

কোর্সের সুযোগ-সুবিধা 

  • কোর্সের পুরো খরচ প্রদান করবে ভারত সরকার।
  • বিমানভাড়া পাবেন প্রার্থী।
  • আবাসন, খাবার ও শিক্ষা সফরের জন্য দৈনিক ভাতাও দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কোর্সভেদে যোগ্যতা আলাদা হতে পারে অভিজ্ঞতা।
  • ইংরেজিতে কথা বলা ও লেখার ভালো দক্ষতা থাকতে হবে।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আইটেকের অফিসিয়াল পোর্টালে অনলাইনে ফরম পূরণ করতে হবে। আবেদনপত্রের প্রিন্ট কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে জমা দিতে হবে।

   

About

Popular Links

x