Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফিট থাকতে দিনে তিন ধরনের যে শরীরচর্চা করেন তৃপ্তি ডিমরী

যে রুটিনের নড়চড় সপ্তাহান্তে বা রবিবার ছুটির দিনেও হওয়ার উপায় নেই

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৫:১৯ পিএম

বলিউডের তারকাদের দিকে তাকিয়ে অনেকেই জানতে চান, কীভাবে তারা এত ফিট থাকেন? নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি ডিমরী সেই কৌতূহলেরই উত্তর দিলেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে। ফিট থাকতে তিনি প্রতিদিন মেনে চলেন তিন ধরনের শরীরচর্চা, আর এই রুটিন ভাঙেন না সপ্তাহান্তেও।

রবিবার (১০ আগস্ট) ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন তৃপ্তি। স্টোরিতে তৃপ্তি সাদা রঙের জিম জ্যাকেট পরে নিজের ফিটনেস আপডেট শেয়ার করেন। তিনি লেখেন, দিনের তিনটি শরীরচর্চার ধাপ সম্পন্ন করে এখনও তার মেজাজ সতেজ, ক্লান্তির লেশমাত্র নেই।

তৃপ্তির ফিটনেসের তিন ধাপ

হাঁটা - প্রতিদিন নিয়ম করে ১০ হাজার পা হাঁটেন। ছুটির দিনেও সকালে তাড়াতাড়ি উঠে সেই লক্ষ পূরণ করেন।

নাচ - ফিটনেসের জন্য নাচকে অপরিহার্য মনে করেন। এটি শরীরচর্চার পাশাপাশি মনকেও ভালো রাখে এবং একঘেয়েমি দূর করে।

জিম যোগব্যায়াম - প্রতিদিন অন্তত এক ঘণ্টা জিমে সময় কাটান, আর না পারলে বাড়িতেই যোগব্যায়াম ও ব্যায়াম করেন।

                                                                          515047335_18489064768071387_6935079358062724246_n

তৃপ্তি স্বীকার করেন, তিনি একজন অভিনেত্রী হওয়ায় নিজের শরীরচর্চার জন্য পর্যাপ্ত সময় বের করতে পারেন। তবে সবার পক্ষে দিনে তিনবার তিন ধরনের ব্যায়াম করা সম্ভব নয়।

সবার জন্য বিশেষজ্ঞের পরামর্শ
ভারতের তারকা ফিটনেস প্রশিক্ষক অমিত দাহিয়া বলেন, “ফিট থাকার জন্য প্রতিদিন মাত্র আধ ঘণ্টা ব্যায়াম করলেই যথেষ্ট। সেই সময় আপনি নাচ, যোগব্যায়াম বা অন্য যেকোনো ব্যায়াম করতে পারেন। তবে ব্যায়ামের বাইরে সারাদিন সক্রিয় থাকা জরুরি।”

তিনি আরও বলেন, “অফিসে কাজের মাঝে ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা অন্তর উঠে হাঁটুন, লিফটে না উঠে সিঁড়ি ব্যবহার করুন, ফোনে কথা বলার সময় হাঁটুন, আর বসে না থেকে দাঁড়িয়ে আলাপ করুন। এই ছোট ছোট পরিবর্তনই ফিটনেস বাড়াতে সাহায্য করবে।

সূত্র: আনন্দবাজার 

   

About

Popular Links

x