Saturday, August 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

রোগ প্রতিরোধে যেসব মৌসুমি ফল খেতে পারেন

বর্ষাকালে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম

বর্ষাকালে আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এসময় ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। তাই পরিচ্ছন্নতা বজায় রাখা এবং টাটকা খাবার খাওয়ার পাশাপাশি, মৌসুমি ফলও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

রোগ প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাওয়া উচিত। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু ফল সম্পর্কে-

জাম

উচ্চ পরিমাণে ভিটামিন সি, আয়রন এবং অ্যান্থোসায়ানিন থাকায় জামে প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। তাই এই সময় জাম খেতে পারেন।

পেঁপে

পেঁপে সহজলভ্য এবং অনেকেরই পছন্দের ফল। পেঁপে শুধু ফল নয়, রান্নাও সবজি হিসেবে ব্যবহার করা হয়। ভিটামিন এ এবং সি-এর পাশাপাশি পাচক এনজাইম প্যাপেইনে ভরপুর পেঁপে অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতার একটি অপরিহার্য অংশ। নিয়মিত পেঁপে খেলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করবে।

নাশপাতি

নাশপাতিতে উচ্চ মাত্রায় ডায়েটারি ফাইবার এবং পানি থাকে, যা ভিটামিন সি-এর সাথে হজমে সাহায্য করে। তাই আপনার খাবারের তালিকায় রাখতে পারেন সুস্বাদু ও পুষ্টিকর এই ফল। 

ডালিম

ডালিমে থাকা উচ্চ মাত্রার পলিফেনল এবং ভিটামিন সি অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে এবং সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়ক। বর্ষায় খাবারের তালিকায় ডালিম যোগ করে নিতে পারেন। 

আপেল

জনপ্রিয় ফল আপেলে প্রচুর পরিমাণে কোয়ারসেটিন, একটি কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতেও সহায়তা করে। 

   

About

Popular Links

x