Tuesday, August 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে, নিহত ২

কালভার্ট নির্মাণকাজে সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল খাদে পড়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে মুসলিমপুর-টাকশালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার পরিদর্শক আনিসুর রহমান।

নিহতরা হলেন - শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) ও একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (২০)।

স্থানীয়রা জানান, কালভার্ট নির্মাণকাজ চলায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা তাদের।

পরিদর্শক আনিসুর রহমান বলেন, “কানসাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবু হায়াত ও হাবিব। পথে কালভার্টের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।”

   

About

Popular Links

x