Sunday, August 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁপাইনবাবগঞ্জে টিয়া পাখি শিকার, যুবককে জরিমানা

উদ্ধার করা টিয়া পাখিগুলো শিবগঞ্জ উপজেলা চত্বরে অবমুক্ত করা হয়েছে

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুট্টাখেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী (২০) নামে এক যুবককে আটক করে ১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা টিয়াপাখিগুলো অবমুক্ত করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টাখেতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে মিনার আলীকে টিয়াপাখিসহ আটক করা হয়। পরে ভবিষ্যতে পাখি শিকার করবেন না—এ মর্মে মুচলেকা নিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ছেড়ে দেয়।

মিনার আলী শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ১৫ রশিয়া গ্রামের বাসিন্দা।

পরে উদ্ধার করা টিয়াপাখিগুলো উপজেলা চত্বরে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মাজহারুল ইসলাম বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার ও বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী ও পাখি রক্ষা অত্যন্ত জরুরি।”

পাখি শিকার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x