Wednesday, August 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাবেন দীপু মনি 

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তার প্যারোল আবেদন করা হয়

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনিকে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তির আদেশ দেওয়া হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনের পরে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। 

দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তার প্যারোল আবেদন করা হয়। 

বাবার লাশ ঢাকায় রেখে মায়ের মুক্তির জন্য বুধবার সকাল থেকেই মুন্সীগঞ্জে দৌড়াদৌড়ি করেন দিপাবলি। 

দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন, এর আগে বুধবার দুপুর ১২টার দিকে তার মেয়ে মায়ের সঙ্গে দেখে করতে কারাগারে ভেতরে প্রবেশ যান। কারাগার থেকে বেরিয়ে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দিলে ১২ ঘণ্টার প্যারোল দেওয়া হয়। 

জানা গেছে, দীপু মনির চার দিনের প্যারোল মুক্তি চাওয়া হয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন আওয়ামী লীগের এই নেত্রী। 

উল্লেখ্য, ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

   

About

Popular Links

x